Thursday, September 1, 2016

জিরো জিরো স্ক্যাল্পিং স্ট্রাটেজি কি?????????

ফরেক্সে একটি ব্যাপার কি খেয়াল করেছেন যে “০০” মানে “শত” এর দিকে প্রাইস ধাবিত হওয়ার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ, মার্কেট যখন ভোলাটাইল, প্রাইস যদি ৫০ ক্রস করে উপরে উঠে তবে তা ১০০ হিট করবে আর যদি ৫০ এর নিচে নেমে যায় তবে তা নিচের ১০০ হিট করার প্রবনতা বেশি, কারন অনেক লং টার্ম ট্রেডার তাদের টার্গেট সেট করে “০০” শত লেভেলে তাই প্রাইস তা টাচ দ্রুত করে আরও উপরে যেতে পারে বা রিট্রেস করে নিচেও নেমে আসতে পারে।

gj7DGmx.png


যারা নিয়মিত ফরেক্স নিউজ সাইটগুলোর প্রতি নজর রাখেন, তারা দেখবেন সাইটগুলো প্রধানত EURUSD ১.৩৬০০ ব্রেক করতে পারলো কিনা, কিংবা লন্ডন সেশন শেষে ১.৩৭০০ এর ওপর পর্যন্ত প্রাইস থাকতে পারল কিনা এ ধরণের নিউজের প্রতি বেশি প্রাধান্য দেয়। এই ধরণের ০০ প্রাইস লেভেলগুলো সাধারনত শক্তিশালী সাপোর্ট এবং রেসিসট্যান্স হিসেবে ভালো কাজ করে, আর ট্রেডারদের টার্গেট থাকে এগুলো ব্রেক করার। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে এই প্রাইসগুলোর আশে-পাশে তো বারবার ঘোরাফেরা করে আবার ফিরে আসে, তাহলে টেক প্রফিট কি ০০ তেই দেবো? নাকি কয়েক পিপস কমিয়ে দিবো? এটা আসলে সম্পূর্ণরুপে আপনার ইচ্ছা। যেহুতু বেশিরভাগ সময়ি এই ধরণের ০০ লেভেল ব্রেক হয়, তাই ০০ তেই টিপি সেট করতে পারেন।

আর একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, মানে ফান্ডামেন্টাল নির্দেশ করছে পেয়ারটি হয়তো ১.৩৫০০ ক্রস করবে আর কিন্তু আপনি ট্রেড দিতে চাচ্ছেন টার্গেট ১.৩৪০০ নিয়ে তাহলে কিছুই বলার নেই, লস হবেই । তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে সাথে রেখেই ট্রেড করবেন। হয়তো সম্পূর্ণ নির্ভরশীল হয়ে নয়, কিন্তু ধারনা রাখতে হবে।
চলুন দেখে নেই এই সেটাপ দিয়ে একটি ট্রেড আইডিয়াঃ

বাই সিগনালঃ
  • প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
  • বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
  • স্টপ লস @৬০
  • আর এক্সিট ০০ তে

সেল সিগনালঃ
  • প্রাইস ৫০-৪০ ক্রস করে নিচে নেমেছে
  • সেল লিমিট @২০, মানে প্রাইস ২০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
  • স্টপ লস @৪০
  • আর এক্সিট ০০ তে

ব্যাপার হল এই খানে রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও। যদিও স্ক্যাল্পিং ট্রেডে রিস্ক-রিওয়ার্ড রেশিও মেনে চলা কঠিন। এই ক্ষেত্রে আমরা টার্গেটকে দুই ভাবে সিলেক্ট করতে পারি।

সেটাপ ১
  • প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
  • বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
  • স্টপ লস @৬০
  • আর টার্গেট ৯০ তে, এতে রিস্ক রিওয়ার্ড ২:১, কারন আপনার স্টপ লস ছোট নিলে তা দ্রুত হিট করবে।

তবে আমরা কিন্তু আমাদের ট্রেড এই ভাবেও সেটাপ করতে পারিঃ

সেটাপ ২
  • প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
  • বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
  • স্টপ লস @৬০
  • আর এক্সিট ১০০ তে ৫০% ও বাকি ৫০% এ ট্রেইলিং স্টপ এতে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা থেকে।

নিচে একটি লাইভ চার্ট আনাল্যসিস দেখানো হল

bdpips_1391610844__as.png


যদিও আমরা স্ক্যাল্পিং করতে চাই, কিন্তু এসব ক্ষেত্রে ট্রেইলিং স্টপ ব্যবহার করলে মাঝে মাঝে ০০ লেভেল ব্রেক করলে ভালো পিপস মুভমেন্টের কারণে লাভও ভালো পাওয়া যায়। কোনটি আপনার ক্ষেত্রে বেশি কার্যকরী তা বিবেচনা করে ট্রেড করুন। 

1 comment:

  1. Online Blackjack Rules | Where Can I Play - Wolverione
    If you're into 바카라 사이트 쿠폰 online blackjack, you know how it works and how it works. It involves players placing bets in the slot machines on a wheel. You can bet on who will

    ReplyDelete