Thursday, July 28, 2016

মানি ম্যানেজমেন্ট ফরেক্স সফলতার মুল চাবি !!!!!!!!!!!!!!!!



 

Money-Management মানি ম্যানেজমেন্ট
একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে লং রান করা যায়না। কোন একসময় এ মার্কেটে মুখ থুবড়ে পড়তে হবে মানি ম্যানেজমেন্ট না মানলে।
আপনারা ভাল করেই জানেন ফরেক্স মার্কেটে ৯০% নতুন ট্রেডার তাদের একাউন্ট জিরো করে থাকে। তার কিন্তু একমাত্র কারণ হলো মানি ম্যানেজমেন্ট না মানা।
ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করেন আপনি একজন ভার্সিটি ছাত্র। আপনার মাসিক খরচ ৯০০০ টাকা। আপনার বাবা আপনাকে মাসে ৯০০০ টাকা পাঠায়। এখন আপনাকে দৈনিক খরচ করতে হবে ৩০০ টাকা ৩০০x৩০= ৯০০০ টাকা। আপনি যদি একজন সুশৃংখল মানুষ হয়ে থাকেন তাহলে আপনি দৈনিক ৩০০ টাকা খরচ করেই চলবেন। তাহলে পুরা মাস আপনি সুন্দর ভাবে চলতে পারবেন। এখন যদি আপনি মাসের প্রথম ১০ দিনেই ৯০০০ টাকা খরচ করে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই বাকি ২০ দিন কষ্ট করতে হবে। হাত পাততে হবে বন্ধুদের কাছে।
তেমনি ফরেক্স ট্রেডে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স হিসেবে ট্রেড করতে হবে। তাহলে লস হোক বা লাভ হোক আপনার একাউন্ট জিরো হবেনা। কারণ ফরেক্স এ আপনি একটি ট্রেড দেবার পর আপনি নিশ্চিত বলতে পারেননা আপনার ট্রেডটি প্রফিটে যাবে। আপনার ট্রেডটি স্টপলস ও হিট করতে পারে। এখন যদি আপনার একাউন্ট ব্যালেন্স এর তুলনায় রিস্ক বেশি নিয়ে বড় লটে ট্রেড করেন তাহলে আপনাকে অবশ্যই রিস্কে পড়তে হবে। তাই ট্রেড করার সময় আপনাকে রিস্ক রিওয়ার্ড অবশ্যই হিসাব করতে হবে ট্রেড দেয়ার সময়। আপনি কতটুকু রিস্ক নিবেন এবং কতটুকু তার থেকে রিটার্ণ নিবেন সেটা আপনাকে অবশ্যই সেট করে নিতে হবে। একজন ভাল ট্রেডারকে অবশ্যই সেটা মানতে হবে।

♦ রিস্ক এন্ড রিওয়ার্ড
একটি ট্রেড দেয়ার আগে অবশ্যই আপনি কতটুকু রিস্ক নিবেন তা ঠিক করতে হবে। এবং সে ট্রেডটি থেকে কত রিওয়ার্ড বা প্রফিট আশা করছেন সেটিও ঠিক করে নিতে হবে। নতুন ট্রেডাররা বেশিরভাগ সময় আন্দাজে ট্রেড করে থাকে। যার ফলে রিস্ক রিওয়ার্ডের সমন্বয় না থাকায় একাউন্টে লসের পাল্লাটি অনেক বেড়ে যায়।
প্রথমেই ঠিক করুন কতটুকু রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে
একজন ট্রেডার ট্রেড নেয়ার আগে অবশ্যই তার ট্রেডের রিস্ক কত % নিবে তা ঠিক করতে হবে। একজন সফল ট্রেডার নরমালি .৫০% ১% রিস্ক নেয়। আসুন আমরা একটু হিসাব করে দেখি কতটুকু রিস্ক নিলে কতটি ট্রেডে একাউন্ট জিরো হয়।
আসুন আমরা একটি হিসাব করি।  একাউন্ট ব্যালেন্স ১০০০ ডলার
ট্রেড লট
রিস্ক %
স্টপলস
নিট লস
মন্তব্য
১ স্টান্ডার্ড লট১০০%১০০ পিপ১০০০১ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
.৫০ লট৫০%১০০ পিপ৫০০২ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
,২০ লট২০%১০০ পিপ২০০৫ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
.১০ লট১০%১০০ পিপ১০০১০ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
.০৫৫%১০০ পিপ৫০২০ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
.০২২%১০০ পিপ২০৫০ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
.০১১%১০০ পিপ১০১০০ ট্রেড বিপরীতে গেলেই একাউন্ট ০
উপরের চার্টটি দেখলে ভাল করে খেয়াল করেন। আপনি চাইলে একটি ট্রেড দিয়েই একাউন্ট জিরো করতে পারেন বা ডাবল করতে পারেন। অথবা ১০০ টি ট্রেড দিয়ে একাউন্ট জিরো করতে পারেন অথবা ডাবল করতে পারেন। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনি একটি ট্রেড দেয়ার পর সেটা প্রফিটেও যেতে পারে অথবা লসেও যেতে পারে। যদি আপনি একট্রেডেই একাউন্টটি জিরো করে ফেলেন তাহলে আপনাকে ট্রেড থেকে সরে দাড়াতে হবে। কিন্তু যদি ব্যাপারটি এমন হতো যেআপনি একটি ট্রেড দিছেন ১% রিস্কে সেটা স্টপলস হিট করল কিন্তু পররর্তী ট্রেডে টেকপ্রফিট নিয়ে আপনার লস রিকোভার হয়ে আরো ১% প্রফিট হয়ে গেল। আসলেই সেটাই হতে হবে। এক-দু ট্রেডে একাউন্ট জিরো করা বা একাউন্টের ১০-২০% লস করে ফেললে আপনাকে মানসিক প্রেশারে পড়তে হবে। তখন লস কাভার করার চেষ্টায় আপনার একাউন্টে অভার ট্রেড , অভার লটের কারণে লস আরো বাড়বে।
তাই সব সময় চেষ্টা করবেন প্রতি ট্রেডে .৫০% বা ১% রিস্ক নিতে। তাতে প্রফিট হয়তো কম হবে কিন্তু আপনি দীর্ঘদিন ট্রেডে টিকে থাকতে পারবেন।
♦ রিস্ক VS রিওয়ার্ড
এতক্ষন তো আপনাদের বললাম একটি ট্রেডে রিস্ক কতটুকু নিবেন সেটার ব্যাপারে। এখন আসি রিস্কের বিপরীতে আপনার রিওয়ার্ড নিয়ে। রিস্ক মানেতো বুঝলেন? একটি ট্রেডে কতটুকু ঝুকি নিবেন সেটাকেই রিস্ক বলে। এখন আপনি যে ঝুকি নিছেন তার বিপরীতে আপনার প্রাপ্য কি? কতটুকু পেতে হবে আপনাকে? মনে করেন একটি ট্রেডে ১০ ডলার রিস্ক নিছেন এখন তার বিপরীতে কি আপনি ১০ ডলার চান, না ২০ ডলার চান, না ৩০ ডলার চান? সেটা আপনিই ঠিক করবেন। মুলত রিস্ক রিওয়ার্ড টাকে এভাবে হিসাব করতে পারি।
১:১      (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ১০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ১০ পিপ টেকপ্রফিট )
১:২      (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ২০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ২০ পিপ টেকপ্রফিট )
১:৩      (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৩০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৩০ পিপ টেকপ্রফিট )
১:৪      (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৪০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৪০ পিপ টেকপ্রফিট )
১:৫      (১০ ডলার রিস্ক এর বিনিময়ে ৫০ ডলার প্রফিট বা ১০ পিপ স্টপলস ৫০ পিপ টেকপ্রফিট )
আপনার রিস্কের বিপরীতে রিওয়ার্ড যত বেশি হবে আপনার প্রফিট ততই বাড়বে। একটা পর্যায়ে দেখা যায় রিস্ক রিওয়ার্ড যদি বেশি হয় তাহলে ৫০% ট্রেড বিপরীতে গেলেও বেশ ভাল অংকের প্রফিট হাতে আসে। মনে করেন ১০ টি ট্রেডে ১:৩ রিস্ক রিওয়ার্ডে ৫ টি যদি স্টপলস হিট করে তাহলে লস হয় ৫০ পিপ এবং প্রফিট হয় ১৫০ পিপ। নিট লাভ ১০০ পিপ।
একটি চার্টে রিস্ক রিওয়ার্ডের হিসাবটা ভাল করে বুঝে নিই, একটু ভাল করে লক্ষ্য করুন-
আসুন আমরা একটি হিসাব করি।  ১০ টি ট্রেডে ৫ টি টিপি ৫ টি স্টপলস
রিস্ক রিওয়াড
মোট ট্রেড
স্টপলস
টেকপ্রফিট
লস পিপসপ্রফিট পিপসনিট প্রফিট
১:১১০ টি৫০ পিপ৫০ পিপ২৫০ পিপ ২৫০ পিপ০ পিপ
১:২১০ টি৫০ পিপ১০০ পিপ২৫০ পিপ৫০০ পিপ২৫০ পিপ
১:৩১০ টি৫০ পিপ১৫০ পিপ২৫০ পিপ৭৫০ পিপ৫০০ পিপ
১:৪১০ টি৫০ পিপ২০০ পিপ২৫০ পিপ১০০০ পিপ৭৫০ পিপ
১:৫১০ টি৫০ পিপ২৫০ পিপ২৫০ পিপ১২৫০ পিপ১০০০ পিপ
একটু ভাল করে লক্ষ্য করে দেখুন শুধু রিস্ক রিওয়ার্ডটা ভাল করে ফলো করার কারণে ৫০% ট্রেড স্টপলস হিট করার পরো কত ভালো একটা প্রফিট এসেছে ১০ টি ট্রেড করে।

 

No comments:

Post a Comment