http://bdforexacademe.blogspot.com/2015/09/profit-forex.html
আসলে আমি এই পর্যন্ত কোন ইন্ডিকেটর ব্যবহার করিনি।আমি প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক প্যার্টান ব্যবহার করি। কিন্তু বিডিপিপস এ দেখছি ইদানিং সবাই ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছে তাই আমি অনেক মিলিয়ে দেখলাম যারা অভিজ্ঞ ট্রেডার তারা ক্যান্ডেলস্টিক এবং প্রাইস অ্যাকশন ব্যবহার করলে ও ইন্ডিকেটর তাদের চার্টে প্রায় থেকে থাকে। কারন তারা বুঝে থাকেন যে ইন্ডিকেটর ভাল সিগনাল দিচ্ছে কিনা? কারন তারা অভিজ্ঞ ট্রেডার হয়েছেন অনেক লস এর মধ্যে দিয়ে তারা বুঝে লস কি জিনিস লস করলে মাথায় কতটা প্রেসার পড়ে এবং সারারাত টার্মিনাল এর সামনে বসে বসে চেহারা নষ্ট করে অনেক টেনসন এর মধ্যে দিয়েই তারা অভিজ্ঞ ট্রেডার হয়েছেন।
তাই অনেক অভিজ্ঞ ট্রেডার ই চান যে নতুনরা যেন এই প্রেসার টেনসন না পাই তাই অনেকে তাদের ট্রেডিং আইডিয়ার সাথে ইন্ডিকেটর মিলিয়ে দেখে এবং ইন্ডিকেটর সঠিক সিগনাল দিলে সেইটা সবার সাথেই শেয়ার করে। তবে আমি সব সময় বলবো ইন্ডিকেটর এর উপর সব সময় বিশ্বাস করবেন না কারন আমি যে ইন্ডিকেটর শেয়ার করবো এইটা দিয়ে আপনি ভাল প্রফিট করতে পারবেন কিন্তু আপনার কম পক্ষে ৬মাস এর অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাইসঅ্যাকশন এর উপর ভাল আইডিয়া থাকতে হবে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন এখন অনেক নতুন ট্রেডার আছে যারা একটা ইন্ডিকেটর পেলেই ট্রেড করা শুরু করে দেই ডেমোতে ব্যবহার না করে।আসলে এই ভুল করবেন না।তাহলে চলুন শুরু করা যাক।ইন্ডিকেটরটি যেকোন পেয়ার এ ব্যবহার করতে পারবেন টাইমফ্রেম ৪।
ইন্ডিকেটর ব্যবহার করতে হলে সব চেয়ে গুরুত্বপূর্ন বিষয় আপনাকে সব সময় মার্কেট এর মুভমেন্ট এর খেয়াল রাখতে হবে মার্কেট টি কি এখন সাইডওয়ে মার্কেট কিনা । যদি রেঞ্জ মার্কেট হয়ে থাকে তাহলে ইন্ডিকেটর ব্যবহার থেকে দূরে থাকুন।
নিচের ছবিতে লক্ষ্য করুন এখানে মার্কেট স্বাভাবিক আছে
এবার নিচের ছবিতে লক্ষ্য করুন নিজেই বুঝে গেছেন মার্কেট এর অবস্থা তারপরে ও ইন্ডিকেটর টি ভাল সিগনাল দিচ্ছে।
আশা করি বুঝে গেছেন। আমার লেখাই ভুল বা গুছিয়ে লিখতে পারিনি এর জন্য ক্ষমা করবেন।দয়াকরে কেউ কোন বাজে মন্তব্য করবেন না। আমি ডেমোতে বেশকয়েকদিন ব্যবহার করার পর রিয়েল এ করেছি আমি ভালই ফলাফল পেয়েছি।


No comments:
Post a Comment