Thursday, July 28, 2016

টেকনিক্যাল না ফান্ডামেন্টাল? কোনটি দরকার? পর্ব-১



টেকনিক্যাল না ফান্ডামেন্টাল? কোনটি দরকার? পর্ব-১

প্রায় নতুন ফরেক্স ট্রেডার প্রশ্ন করে থাকে ভাইয়া টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ নাকি ফান্ডামেন্টাল।
অতি কমন প্রশ্ন এটি। এর উত্তরটাও একটু কঠিন যাক উত্তরটা দেয়ার আগে আমরা ভাল করে বুঝে নেই ফান্ডামেন্টাল এবং টেকনিকাল এনালাইসিস সম্পর্কে। দুটি সম্পর্কে বিস্তারিত জানার পর উত্তর আপনিই পেয়ে যাবেন কোনটি গুরুত্বপূর্ণ । নাকি দুটিই গুরুত্বপূর্ণ।
(আমি এখনো ফরেক্স শিখছি, যা শিখছি তাই শেয়ার করি। এগুলা এক্সপার্ট লেভেলদের জন্যনা। নতুনদের জন্য)
ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস এর সংজ্ঞা:
উইকিপিডিয়ার মতে: ফান্ডামেন্টাল এনালাইসিস হলো
Fundamental analysis of a business involves analyzing its financial statements and health, its management and competitive advantages, and its competitors and markets. When applied to futures and forex, it focuses on the overall state of the economy, interest rates, production, earnings, and management. When analyzing a stock, futures contract,
আর টেকনিক্যাল এনালাইসিস এর সংজ্ঞায় বলা হয়েছে:
In financetechnical analysis is a security analysis methodology for forecasting the direction of prices through the study of past market data, primarily price and volume
মোট কথা হল ফান্ডামেন্টাল এনালাইসিস হলো যেটি কোন দেশের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এর উপর ভিত্তি করে সে দেশের মূদ্রার পরবর্তী অবস্থান বুঝা যায়। একটি দেশের অর্থনীতি, ইন্টারেষ্ট রেট, উতপাদন, আয়, বেকারত্ব সহ অনেকগুলা বিষয়ের উপর সে দেশের অর্থনীতি নির্ভরশীল। একটি দেশের অর্থনীতির উত্থান-পতনের সাথে মুদ্রার ভ্যালু নির্ধারণ হয়ে থাকে। একজন ফান্ডামেন্টাল এনালাইসিসকারী মুলত দেশের যেসব গুরুত্বপূর্ণ ইভেন্টের উপর সে দেশের মুদ্রার উঠা-নামা নির্ভর করে সেগুলা লক্ষ করে থাকে।
আর টেকনিক্যাল এনালাইসিস হলো মুলত কোন একটি কারেন্সীর পূর্ববর্তী অবস্থান থেকে ভবিষ্যত অবস্থান খুজে বের করা। কারণ মার্কেটে একটি কথা সবাই জানে এখানে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে থাকে। মার্কেট পূর্ববর্তী সাপোর্ট রেজিস্টান্স, চ্যানেল ফলো করেই চলে। একজন ভাল টেকনিক্যাল এনালাইসিসকারী চার্ট বিশ্লেষণ করে ক্যান্ডেলের ফর্মেশন দেশে মাকের্টের অবস্থান বুঝতে পারে।
মুলত টেকনিক্যাল ট্রেডার এবং ফান্ডামেন্টাল ট্রেডারের পার্থক্য হলো
তো আশাকরি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে কিছু ধারণা হয়েছে।
মোটকথা ফান্ডামেন্টাল ট্রেডার দেশের অর্থনীতির উপর ফোকাস করে থাকে। এবং টেকনিক্যাল ট্রেডার চার্টের উপর।
একটি তরকারী রান্নাতে লবনের যেমন দরকার তেমনি তেলেরও দরকার। শুধু একটি দিয়ে কখনো পরিপূর্ণ হয়না। তাই একজন ট্রেডারকে দুটি বিষয়তেই নজর রাখতে হবে।
টেকনিক্যাল আপনাকে দেখাবে আগে কি হয়েছিল। তার উপর আপনি ভবিষ্যত কি হতে পারে সেটার একটি আইডিয়া করতে পারেন।
আর ফান্ডামেন্টাল আপনাকে আসলেই ভবিষ্যতে কি হবে সেটা সম্পর্কে আগাম ধারণা দিবে।
আমি সোজা কথায় এতটুকু বুঝি মার্কেটে মুভমেন্টটা হয় ফান্ডামেন্টাল কারণে। আর টেকনিক্যাল দিয়ে আমরা সেটাকে অনুসরণ করতে পারি।
টেকনিক্যালি আমরা কিভাবে এনালাইসিস করব?
মার্কেটে টেকনিক্যালি আমরা চার্ট দেখেই এনালাইসিস করে থাকে। মুলত আমরা ট্রেন্ড, সাপোর্ট-রেজিস্টান্স, পিভট, ফিবো রিট্রেসমেন্ট, মুভিং এভারেজ, চার্টপ্যাটার্ণ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ণ, ইলিয়ট ওয়েভ, মার্কেট সাইকেল সহ অন্যান্য ব্যাপারগুলো দেখি।
তার জন্য আমাদের বিভিন্ন ইন্ডিকেটর বা অনেকে ইন্ডিকেটর ছাড়াই ন্যাকেড চার্টে প্রাইস একশন সেটাপ বুঝে এনালাইসিস করে থাকে।
ফান্ডামেন্টালি আমরা কিভাবে এনালাইসিস করব?
আসলে ফান্ডামেন্টাল এর ব্যাপারে আগেই বলেছি ফান্ডামেন্টাল মুলত একটি দেশের ইকোনমিক নিউজ এবং অর্থনৈতিক পলিসির কারণেই মার্কেট মুভমেন্ট সম্পর্কে এনালাইসিস করা হয়।
কারেন্সী মার্কেটের মুল মুভমেন্ট হয় সেন্ট্রাল ব্যাংকের পলিসি এর উপরে। এক্ষেত্রে ইন্টারেষ্ট রেট, ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি), ট্রেড ব্যালেন্স, জিডিপি ইত্যাদি কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংক যেসব পলিসি নিয়ে থাকে তার কারণেই মার্কেটের বড় বড় মুভমেন্ট তৈরি হয়। মার্কেটে একটি ট্রেন্ড তৈরি হয় এবং ট্রেন্ড রিভার্স হয়।
আজকে এতটুকুই………….
পরবর্তী পর্বে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এর কম্বিনেশনে আমরা কিভাবে ট্রেড করব?
টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যদি সাংঘর্ষিক হয় কি করণীয়?
এ নিয়ে বিস্তারিত লিখব।

 

1 comment:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমার নাম অনুপ, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার। । আমরা আপনার ওয়েবসাইট টা দেখলাম । অনেক ভাল মানের একটা ওয়েবসাইট যা দিয়ে আপনি সহজেই টাকা আয় করতে পারবেন । আপনি যদি আমাদের সাথে পার্টনারশিপ প্রোগ্রামে আসেন তাহলে অনেক কমিশন আয় করতে পারবেন ।

    ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। আর এখানে কোন ইনভেস্ট বা ট্রেড না করলেও আপনি কমিশন আয় করতে পারবেন । তাই এখানে কোন রিস্ক নেই । অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।
    Skype- anup.partners.ifx
    Facebook- Anup Ifx Partner

    ReplyDelete