Saturday, August 27, 2016

ট্রেডিং স্ট্রাটেজি কি?

What the HELL is Trading Strategy?
ট্রেডিং স্ট্রাটেজি মানে হল আপনি কিভাবে ট্রেড করবেন। আপনার সম্পূর্ণ ট্রেডিং প্লান। আপনার ট্রেড করার অবশ্যই একটি নিয়ম থাকা উচিত। তাই আপনি বাই করুন, অথবা সেল করুন তার একটা কারন অবশ্যই থাকতে হবে। আপনি যেই ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করবেন, তাই আপনাকে বলে দিবে এখন আপনার বাই করা উচিত না সেল করা উচিত, অথবা এখন ট্রেড করা থেকে বিরত থাকা উচিত।
আপনার ট্রেডিং স্ট্রাটেজির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবেঃ
  • কখন বাই-সেল করবেন অথবা ট্রেড থেকে বিরত থাকবেন
  • কি পরিমান ভলিউমে/লটে ট্রেড করবেন
  • কি পরিমান রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে
  • স্টপ লস/টেক প্রফিট/ট্রেইলিং স্টপ কত ইউজ করবেন
  • একসাথে সর্বোচ্চ কতগুলো ট্রেড করবেন
  • কেন ট্রেড করবেন? কেন বাই করবেন? কেন সেল করবেন?
আমরা একেকজন একেকভাবে ট্রেড করি। কেউ ইন্ডিকেটর দেখে ট্রেড করি, কেউবা প্রাইস অ্যাকশান দেখে ট্রেড করি, কেউ আবার আন্দাজে প্রাইস বাড়া-কমা দেখে ট্রেড করি। কিন্তু আপনার যদি একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, তাহলে আপনার আর এরকম দ্বিধা থাকবেনা যে এখন কি বাই করবো না সেল করবো? কাউকে জিজ্ঞেস করতে হবেনা, অথবা কার কাছ থেকে সিগন্যাল নিতে হবেনা। কারন আপনি তখন জানেন কিভাবে সিগন্যাল বানাতে হয়। আপনি নিজেই সিগন্যাল বানাতে পারবেন এবং আরেকজনকে দিতে পারবেন (সে লস করলে কিন্তু আপনাকেই দোষ দিবে)।
যেহুতু আমরা প্রায় সবাই ইন্ডিকেটর ফলো করে ট্রেড করি, তাই প্রথমে ইন্ডিকেটর বেসড ট্রেডিং স্ট্রাটেজির কথাই বলা যাক।
উদাহরণ ১
নিচের চার্টটি দেখুন। এখানে একটি লাল লাইন দেখা যাচ্ছে। এটা হল মুভিং এভারেজের লাইন। ধরুন এটাই আমাদের ট্রেডিং স্ট্রাটেজি। মুভিং এভারেজ আমাদের মার্কেট ট্রেন্ড নির্দেশ করে। লাল লাইনের ওপরে যখন ক্যানডেল থাকে তখন বাই সিগন্যাল, আর যখন ক্যানডেল লাল লাইনের নিচে থাকে তখন সেল সিগন্যাল।
ছবি পোস্ট করা হয়েছে
আপনি একটি ট্রেড করলেন, প্রফিটও হল। (সবসময় যে কাজ করবে তা নয়। কিভাবে সিগন্যাল আরও রিস্ক ফ্রি করা যায় সে ব্যাপারে আমরা পরে আলোচনা করবো) এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, বাই দিলেন কেন? সেল কেনো দিলেন না? তখন আপনার উত্তর হবে আপনার ট্রেডিং স্ট্রাটেজি। আপনার স্ট্রাটেজি আপনাকে বলেছে বাই করতে। এখন থেকে আপনাকে আর আন্দাজে ট্রেড করতে হবে না। আপনার এই ট্রেডিং স্ট্রাটেজি আপনাকে বলে দিবে এখন বাই করুন, এখন সেল করুন। আপনি সেভাবে ট্রেড করবেন। অন্তত আন্দাজে ট্রেড করার থেকে কি এটা ভাল নয়?
উদাহরণ ২
এবার আমরা মুভিং এভারেজের সাথে আরেকটা ইডিকেটর যোগ করে সিগন্যালটাকে ফিল্টার করে আরও পারফেক্ট করার চেষ্টা করবো।
নিচের চার্টে দেখুন। চার্টে প্যারাবোলিক ইন্ডিকেটর যোগ করা হয়েছে। এখন থেকে যদি ২টি ইন্ডিকেটর বাই করতে বলে তবেই আমরা বাই করবো, আবার ২টি ইন্ডিকেটর যদি সেল করতে বলে, তবেই আমরা সেল করবো। কিন্তু যদি ২টি ইন্ডিকেটর ভিন্ন ভিন্ন সিগন্যাল দেখায়, তবে ট্রেড করা থেকে বিরত থাকবো। প্যারাবোলিক ইন্ডিকেটরে ডট যখন ক্যানডেলের নিচে থাকে তা তখন বাই নির্দেশ করে, আর ডট যখন ক্যানডেলের ওপরে থাকে তখন তা সেল নির্দেশ করে।
ছবি পোস্ট করা হয়েছে
দেখুন মুভিং এভারেজ লাল দাগের ওপরে। আবার প্যারাবোলিকও ক্যানডেলের নিচে ডট দেখাচ্ছে। তারমানে ২টাই বাই নির্দেশ করছে। তাহলে এখন বাই করার পক্ষে যুক্তি বেশি।
এগুলো শুধু মাত্র উদাহরণ। বোঝার সুবিধার্তে এভাবে দেখানো হয়েছে।
ট্রেড থেকে এক্সিটঃ
ট্রেড তো ওপেন করা হল, প্রফিটও হচ্ছে। কিন্তু কথা হল ট্রেড ক্লোজ করবো কখন? কত প্রফিটে ক্লোজ করবো? ১০ পিপস? ৫০ পিপস না ১০০ পিপস? কিংবা ট্রেড লসে চলে যাচ্ছে, কত লসে ক্লোজ করবেন? ১০ পিপস লসেই কি ক্লোজ করে দিবেন? না ২০০ পিপস লস পর্যন্ত অপেক্ষা করবেন? তাই অবশ্যই আপনার ট্রেড থেকে এক্সিট হওয়ার একটি নিয়ম দরকার।
এটা নির্ভর করে আপনার মানি ম্যানেজমেন্টের ওপর। ধরুন আপনি $১০০০ ডিপোজিট করেছেন। আপনি চান আপনার প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫% রিস্ক নিতে। তাহলে আপনি প্রতি ট্রেডে সর্বোচ্চ $৫০ লস করতে রাজি আছেন। তাহলে আপনি যদি ৫০ পিপস স্টপ লস সেট করতে চান। পিপস ভ্যালু $১ সেট করতে হবে। আবার যদি ১০০ পিপস স্টপ লস সেট করতে চান তাহলে পিপস ভ্যালু ৫০ সেন্ট সিলেক্ট করতে হবে।
এবার প্রসঙ্গে আসি কেন ট্রেড ক্লোজ করবেন।
  • একটি কারণ হতে পারে আপনি আপনার টার্গেট অনুযায়ী প্রফিট পেয়ে গেছেন এই ট্রেড থেকে। তাই আর প্রফিট দরকার নেই। ট্রেড ক্লোজ করে দিন।
  • আরেকটি কারণ হল এখন ট্রেন্ড পরিবর্তিত হতে পারে। তাই আপনার লাভ কমে যেতে পারে অথবা লস আরও বাড়তে পারে। তাই পুরনো ট্রেড ক্লোজ করে দিয়ে নতুন ট্রেন্ড ধরতে চেষ্টা করুন। লসের ট্রেড লাভে আসবে এরকম আশা করে অনেক লস শিকার করাটা অনেক সময় বোকামি। ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলুন।
স্টপ লস সেট করার নিয়মঃ
  • আপনি সাপোর্ট-রেসিসট্যান্স-পিভট পয়েন্টের অনুযায়ী স্টপ লস সেট করতে পারেন
  • ফিক্সড ৩০/৫০/১০০ পিপস সেট করতে পারেন। যদিও এ ধরনের স্টপ লস অধিকাংশ সময় আপনার ট্রেড লসে ক্লোজ হবার কারণ হিসেবে দেখা দেয়।
টেক প্রফিট সেট করার নিয়মঃ
  • আপনি সাপোর্ট-রেসিসট্যান্স-পিভট পয়েন্টের অনুযায়ী টেক প্রফিট সেট করতে পারেন
  • ফিক্সড ৩০/৫০/১০০ পিপস সেট করতে পারেন।
  • ট্রেইলিং স্টপ হিসেবে ১৫/২৫/ইত্যাদি সংখ্যক পিপস সেট করতে পারেন। ট্রেইলিং স্টপ নিজে নিজেই আপনার ট্রেডে প্রফিট বাড়ার সাথে সাথে নির্দিষ্ট সংখ্যক পিপস দূরত্ব রেখে ট্রেড লাভে ক্লোজ হবার পয়েন্ট সেট করবে।
একসাথে সর্বোচ্চ কতগুলো ট্রেড করবেন?
এটা আপনার ট্রেডিং সিস্টেমের ওপর নির্ভর করে যে একসাথে আপনি কতগুলো ট্রেড করবেন। মনে রাখবেন, একসাথে আপনি যেন কোনভাবেই  ৫% এর বেশি রিস্ক নিয়ে ট্রেড না করেন। যদি আপনি একসাথে বিভিন্ন পেয়ার নিয়ে ট্রেড করতে চান, তাহলে লক্ষ করবেন যে সবগুলো ট্রেডের রিস্ক যেনও সব মিলিয়ে আপনার অ্যাকাউন্টের ৫% এর বেশি না যায়। মোট কথা, বেশি লস হবার কোন সুযোগ দিবেন না।
শেষকথাঃ
এখন আপনি জানেন কিভাবে ট্রেড করতে হবে। কখন বাই করবেন, কিংবা কখন সেল করবেন। কখন ট্রেড লসে ক্লোজ করতে হবে, বা কতটুকু লাভ নিয়ে ট্রেড ক্লোজ করা উচিত। এগুলো সবকিছু নিয়েই আপনার ট্রেডিং স্ট্রাটেজি। ট্রেডিং স্ট্রাটেজি না মেনে ট্রেড করবেন, মানে আপনি লসের দিকে একধাপ এগিয়ে যাবেন। এখন আপনিও ফরেক্সের অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় অস্ত্রগুলো বেছে নিয়ে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে ফেলুন। অন্যদের স্ট্রাটেজিগুলো টেস্ট করুন এবং যেগুলো ভাল সেগুলো নিজেরটার সাথে যোগ করে আরও ডেভেলপড স্ট্রাটেজি তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে বা কিছু না বুঝলে প্রশ্ন করতে পারেন।
1

View comments

ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করে ?

 

ইন্ডিকেটর কি জিনিস ভাই ?

আচ্ছা ঠিক আছে। আগে এটা কি জিনিস বলি। আপনার বাসার মাল্টিফ্লাগ এ কিছু বাতি আছে দেখবেন। এগুলো যখন জলে থাকে তখন বোঝা যায় যে আপনার মাল্টিফ্লাগ এ বিদ্যুৎ সরবরাহ সাভাবিক। যখন বাতি না জলে তখন বুঝা যাবে বিদ্যুত সরবরাহ বন্ধ। হ্যা অনেকটা এমন ই ফরেক্স ইন্ডিকেটর। ফরেক্স এ ইন্ডিকেটর প্রাইস কোন দিকে আছে আর কোন দিকে যেতে পারে তার একটা ধারনা দেয়।  


ইন্ডিকেটর কিভাবে কাজ করে ?

যেমন মুভিং এভারেজ ইন্ডিকেটর। আপনি যদি ১৩ পিরিওড এর একটা মুভিং এভারেজ আপনার চার্ট এ আনবেন। ঃ( ইন্ডিকেটর আনতে পারেন না ? আচ্ছা শুনেন প্রথমে আপনার মেটা ট্রেডার সফটওয়্যারের এর ইনসার্ট অপশন এ যান। এখান থেকে ইন্ডিকেটর অপশন এ গেলে আপনি আপনার চাহিদামত ইন্ডিকেটর আনতে পারবেন। আচ্ছা আমরা ১৩ পিরিওড এর একটা মুভিং এভারেজ চার্ট এ আনলাম। এখন দেখেন ইন্ডিকেটর কিভাবে আপনাকে দিক নির্দেশনা দেয়।
http://i.imgur.com/JiYWg.gif

দেখেন প্রাইস যখন মুভিং এভারেজ কে ক্রস করে উপরে বা নিচের দিকে যায় তখন সেটা আরো উপরে বা নিচে যেতে থাকে। এটা এক ধরনের টেকনিক্যাল এনালাইসিস। আশা করি ইন্ডিকেটর সম্পর্কে আপনাদের একটা ধারনা দিতে পারছি। ইন্ডিকেটর নিয়ে যে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করেন

EA কি? EA কি ব্যবহার করা উচিৎ ?

 




ই এ কি ?  
ই এ। এক্সপার্ট এডভাইসর। এটা হচ্ছে আপনার ট্রেডিং এ বিভিন্ন ভাবে সহযোগীতা করার জন্য একটি প্রোগ্রাম। বুঝেন নাই ? আচ্ছা  শুনেন, মনে করেন আপনি ৪টা পেয়ার এ এন্ট্রি দিলেন। এখন আপনি চাচ্ছেন ৪টা এন্ট্রি এক সাথে ক্লোস করবেন। আপনি কি এক ক্লিক এ ৪টা এন্ট্রি ক্লোস করতে পারবেন ? না। এই জন্য আপনি একটা ই এ ব্যাবহার করতে পারেন। যা আপনার কমান্ড অনুযাই ঠিক সময় ক্লোস করে দিবে। এ ছারাও কিছু ই এ আছে যা আপনার সম্পুর্ন ট্রেডিং করে দিবে। আপনি শুধু আপনার মেটা ট্রেডার সফটওয়্যার টা অন করলেই হবে। রোবট এর মত কাজ করবে। ইন্টারনেট এ খুজলে অনেক ফ্রি ই এ পাবেন। আবার অনেকে ই এ বিক্রি করে। তবে খুব সাবধান। এটা অনেক এক্সপার্ট না হলে ব্যবহার করা ঠিক না। ১ দিনে আপনার একাউন্ট জিরো করে ফেলতে পারে।

ই এ কিভাবে চার্ট এ আনতে হয় ? 
ই এ ফাইল গুলো মলত .mq4 .ex4 ফরম্যট এ থাকে। এই ফাইল গুলো c/programme files/meta trader(your broker name)/expert advisor   এ পেস্ট করে দেন। তারপর Navigator বক্স থেকে আপনার কাঙ্খিত ই এ টি চার্ট এ আনেন। আর উপরে এক্সপার্ট এডভাইসর অপশন এ ক্লিক দিয়ে অন করে রাখুন। কিছুখন এর মধ্যে আপনার ই এ কাজ শুরু করে দিবে। অবশ্যই ডেমো একাউন্ট এ করবেন।


ই এ কি ব্যবহার করা উচিত ? 
যদি আপনি ই এ সম্পর্কে ভালো মত না জানেন তাহলে দূরে থাকেন। তবে হ্যা, ডেমো একাউন্ট এ সবার ই এটা দেখা উচিত। সবার ই জেনে রাখা উচিত এটা কিভাবে কাজ করে। আর আপনার কাছে যদি ভালো কোন ট্রেডিং স্ট্রাটেজি থাকে তাহলে সেটা কে ই এ তে রুপান্তর করতে পারেন। এর জন্য আপনাকে কোন ই এ কোডার এর সাথে যোগাযোগ করতে হবে।


ই এ কিনতে চান ?
অনেকে ই এ বিক্রি করে। ই এ এর মার্কেট অনেক বড়। কিন্তু এক্সপার্ট ছাড়া ই এ ব্যাবহার করা উচিত না আগেই বলেছি। তাই হুমরি খেয়ে ই এ কিনতে যাবেন না। আগে মেনুয়ালি ট্রেডিং করা শিখেন। মেনুয়ালি ট্রেডিং করা অনেক ভালো। সুতরাং ই এ বাই করবেন না।

ই এ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করেন।

4 comments:

  1. চমৎকার হইছে কাদের ভাই :)
    Reply
  2. ধন্যবাদ। আপনাদের নাম গুলো জানতে পারলে খুশি হতাম।
    Reply
  3. vaia,kisu ea er dwnld link dile amra aktu try kore dekhte partam :)
    Reply

স্টপ লস কি ? উপকারি নাকি অপকারি ?

 





স্টপ লস কি ?
স্টপ লস আপনার লস কে একটা নির্দিষ্ট জায়গায় বন্ধ করে দেয়। জানি বুঝেন নাই। মনে করেন EURUSD বাই দিছেন 1.3142  তে। এখন এটা যদি উপরে যায় তাহলে আপনার প্রফিট হবে আর যদি নিচে জায় তাহলে আপনার লস হবে। এইতো ? আচ্ছা তাহলে মনে করেন আপনার এনালাইসিস ভুল ছিল। প্রাইস নিচে নেমে গেল। এখন এটা কতদুর নামবে তা কেউ নির্দিস্ট ভাবে বলতে পারবে না। তাই এপনি একটা টার্গেট করলেন যে এতটুকু বা এই প্রাইস টায় নামলে আপনি এন্ট্রি ক্লোস করে দিবেন। এখন আপনি কি কম্পিউটারের সামনে বসে থাকবেন ? আর যদি এক লাফে আপনার টার্গেট অতিক্রম করে আরো অনেক নিচে নেমে যায় ? এই কাজটা যেনো অটোমেটিক করা যায় সেই জন্য মেটা ট্রেডারে একটা অপশন আছে। এর নাম হল স্টপ লস। আপনি একটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে বা এন্ট্রি দেওয়ার পর আপনার স্টপ লস দিতে পারবেন। অর্ডার এর উপর ডাবল ক্লিক দিলে আপনি আপনার স্টপ লস দেওয়ার অপশন টি পেয়ে যাবেন।



স্টপ লস কি ব্যবহার করা উচিৎ ?
ফরেক্স একটা বিশাল মার্কেট এটা বলার অপেক্ষা রাখে না। মার্কেট কখন কোন দিকে যাবে কেউ সঠিক বলতে পারবে না। তাছারা আমরা বাংলাদেশি রা এত ধনি না যে লাখ লাখ ডলার এর একাউন্ট খুলব। আবার অনেক সময় দেখা যায় ৫ মিনিট এ ১০০+ পিপ মুভ করে ফেলে। এইরকম অবস্থায় পরা খুবই সাভাবিক। অতএব এই দিক দিয়ে চিন্তা করলে স্টপ লস ব্যাবহার করা আবাশ্যক। আমি ব্যক্তিগত ভাবে স্টপ লস ব্যবহার করি। কিন্তু আপনার কাছে যদি এমন কোন স্ট্রাটেজি থাকে যেটা স্টপ ছাড়া ভালো কাজ করে তাহলে সেটা আলাদা বেপার। স্টপ লস ছাড়া ভালো ট্রেড করা যায় এমন কোন স্ট্রাটেজি আমার জানা নাই। আপনাদের কাছে থাকলে আমার সাথে শেয়ার করবেন আশা করি।


স্টপ লস নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করেন।


7 comments:

  1. ভাই, ২৫০ ডলার একদিনে লস খেয়ে আজ বুঝেছি স্টপ লস কাহাকে বলে। কেন এটা দরকারি ? কথায় আছে, বেশি খাইতে গেলে কমও পায়না। আমরা বাঙালি , মাইর না খাইলে সোজা হইনা। সোজা কথায় স্টপ লস মানে স্টপ মরণ। স্টপ লস না ইউজ করলে মরণ নিশ্চিত।

    ভাল সাইট বানানোর জন্য much thanks. salam.
    Reply
  2. আপনি প্রথম কমেন্টকারি। ধন্যবাদ। আপনার জন্য একটা পুরস্কার আছে। আশা করি আপনার কমেন্ট পরে অন্যরাও শিখতে পারবে। ঃ)
    Reply
  3. ভাই, আপনার এ লেখাই আমাকে হাজার টাকার পুরস্কার/উপকার করেছে।
    আর মানি লস না খাইলে আসলে বোঝা জায়না মানি মেনেজমেন্ট কি জিনিস। আসলেই , টিকে থাকলেই ফরেক্স লাভ করা জায়।
    Reply
  4. kader vai apnar revenge attack use kortesi kintu wrong signal detect korte khub prob hosse.can u help me pls...
    Reply
  5. আজগর খানDecember 23, 2011 at 7:39 AM
    আবদুল কাদের ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি Blog তৈরি করার জন্য. আমি সবসময় আপনার সাথে আছি। অনেক দিন ধরে forex শিখার চেষ্টা করিতেছি কিন্তু পারতেছি না.
    Reply
  6. Revenge attack nia alada post korbo... oikhane joto problem ache bolben... @ sohel

    apnake kosto kore porar jonno dhonnobad... asha kichu apni ekhan theke kichu shikhte parben... @ azgor khan....
    Reply
  7. Revenge attack নিয়ে আলাদা পোস্ট করব। ওইখানে যে কোন প্রশ্নের উত্তর পাবেন। @ সোহেল

    আশা করি আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আমার ব্লগ পরার জন্য ধন্যবাদ। @ আজগর খান
    Reply

টেক প্রফিট কি ? কিভাবে ব্যবহার করে ? প্রয়োজনীয়তা কি কি ?

টেক প্রফিট কি ? কিভাবে ব্যবহার করে ? প্রয়োজনীয়তা কি কি ?



টেক প্রফিট কি ?
আমরা যখন একটি বাই অথবা সেল এন্ট্রি দেই তখন আমরা একটা টার্গেট করে থাকি যে এত পিপ প্রফিট হলে আমি ট্রেড ক্লোস করে দিব। যে কোন এক্সপার্ট ট্রেডার ই একটা পসিটিভ টার্গেট করে ট্রেড করার সময়। টার্গেট কম বেশি হয় টাইম ফ্রেম অথবা ট্রেডিং  স্ট্রাটেজি এর উপর ভিত্তি করে। এখন এমন কোন টার্গেট করে বসে থাকবেন না যার সম্ভাবনা খুব কম।


কিভাবে ব্যবহার করে ?  
মনে করেন আপনি  EURUSD  বাই দিলেন 1.3120 এ। আপনি ১০০ পিপ প্রফিট এর টার্গেট করলেন। ১০০ পিপ মুভ করতে অনেক সময় ৫ মিনিট লাগে। আবার ১০ ঘন্টাও লেগে যেতে পারে। এখন আপনি কি করবেন ? ১০ ঘন্টা স্ক্রীন এর সামনে বসে থাকবেন ? বসে থাকা লাগবে না। আপনি আপনার মেটা ট্রেডার সফটওয়্যারের টেক প্রফিট অপশন টি ব্যবহার করতে পারেন। অর্ডার দেওয়ার জন্য স্ক্রিন এর উপর মাউস রেখে কিবোর্ড এর F9 বাটন এ ক্লিক করলে অর্ডার অপশন আসবে।  অর্ডার দেওয়ার সাথে সাথেই আপনি আপনার টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে দিতে পারবেন। অর্ডার স্ক্রিন এর নিচেই এর অপশন দেওয়া থাকে।


প্রয়োজনীয়তা -
আপনি তো মানুষ। তাই না ? আপনার একটা মন আছে তাই না ? নাই ?   :O লল। আপনার পক্ষে সারাদিন চার্ট এর সামনে বসে থাকা সম্ভব না। আবার অই দিকে দেখা যেতে পারে ২০০ পিপ প্রফিট দিয়ে ২৫০ পিপ নেমে গেসে। তখন তো মাথার চুল একটাও রাখবেন না। তাই টেক প্রফিট দেন আর আপনার মাথার চুল সুন্দর রাখুন। মনে রাখবেন সুন্দরি রা টাক মাথার ছেলে পছন্দ করে না।
টেক প্রফিট অনেক সময় আপনাকে লস থেকে বাচাবে। মনে করেন আপনি একজন স্কেলপার। ১০ বা ১৫ পিপ টার্গেট এর ট্রেড করেন। আপনার FIFO পদ্ধতি অবলম্বন করতে হয়। FIFO কি ? FIFO হল First In First Out. ও মাই গড! আপনি দারুন একটা বাই এন্ট্রি দিছেন!  ৫ মিনিটেই ২০ পিপ প্রফিট এ আছেন। আপনি চিন্তা করলেন আরেকটু বারতে পারে। একটা গান ছেরে নাচানাচি শুরু করে দিছেন। গান শেষে চার্ট এর দিকে চেয়ে দেখেন ও মাই গড!!! আপনি ২০ পিপ লস এ আছেন। হ্যা এরকম কম বেশি সবার সাথে হয়েছে। কেন ? আপনি যদি ১৫/২০ পিপ টেক প্রফিট দিয়ে রাখতেন তাহলে আপনি ২০ পিপ প্রফিট নিয়ে নাচতে পারতেন। আর এখন এই লস কভার করতে আরেকটা সেল এন্ট্রি দিলেন। শেষ, আপনার একাউন্ট শেষ হয়ে গেল।

আশা করি আর উদাহরন দেওয়া লাগবে না।

টেক প্রফিট দেওয়ার কিছু ভালো পদ্ধতি নিয়ে পরে একসময় একটা পোস্ট করব। আর এই পোস্ট নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স এ করবেন। 

মানি ম্যানেজমেন্ট

 



এটা আবার কি ?

সংসার সুখের হয় রমনীর গুনে। রমনী কিভাবে সংসারে সুখ আনে ? সুখের মুল উপাদান কি কি ? মেয়েরা বলবে ভালোবাসা আর ছেলেরা বলবে টাকা। যদিও বেপারটা উলটা। আচ্ছা রমনীরা কি টাকা রোজগার করে ? না। তারা ভালোবাসা দেয় স্মামীকে। স্মামী ভালোবাসা পেয়ে যা রোজগার করে তা এনে দেয় রমনী কে। বেশি বারতি কথা বলতেছি। আচ্ছা মুল কথায় ফেরত আসি। রমনী পারে সল্প আয়ের সংসার কে সচ্ছল রাখতে। আর এভাবেই সংসারে সুখ আসতে থাকে। রমনি হিসেব করে টাকা খরচ করে। যেখানে দরকার নাই সেখানে খরচ করবে না। সঞ্চয় আর হিসেব করার জন্য অল্প আয় ও সচ্ছলতার মুখ দেখায়। এবার আপনি মনে করেন আপনার ফরেক্স এর লাইভ একাউন্ট হল আপনার একটা সংসার। আপনার সংসার এ আপনি কিছু নিয়ম মেনে চলবেন। যাতে করে বিপদ আপদ এর সময় আপনার অন্য কার কাছে হাত না পাতা লাগে। আপনি আপনার একটা ট্রেডিং স্ট্রাটেজি বানাবেন। ট্রেডিং স্ট্রাটেজি অনুযাই আপনি একটা হিসেব করে নিবেন যে আপনি প্রতি ট্রেড এ কত ডলার প্রফিট করতে চান আর কত ডলার রিস্ক নিতে পারবেন।  আপনার একাউন্ট ছোট হোক আর বড় হোক। আপনি আপনার একাউন্ট এর একটা হিসেব রাখবেন। সেটা নিজে ডাইরিতে লিখে রাখতে পারেন আবার ট্রেডিং হিস্টোরি গুলো প্রিন্ট করে রাখতে পারেন। এতে করে আপনার ট্রেডিং কেমন হচ্ছে বা আগের তুলনায় আপনার বর্তমান অবস্থা কেমন তা জানতে পারবেন।


মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন ?

মানি ম্যানেজমেন্ট ??? আয় হায়! আমি তো অংক তে রসগোল্লা!!! না। মানি ম্যানেজমেন্ট কোন জটিল অংক নয়। খুব সাধারনভাবে আপনি আপনার একাউন্ট টা ম্যানেজ করে রাখবেন। প্রতি ট্রেড এ কত লট এর এন্ট্রি দিবেন। কত পিপ স্টপ লস দিবেন। কত পিপ টার্গেট করবেন। এসব ই হল মানি ম্যানেজমেন্ট। আপনার একাউন্ট ব্যালেঞ্চ প্রথমে দেখবেন কত আছে। তারপরে দেখবেন আপনার স্ট্রাটেজি আপনাকে কত পিপ স্টপ লস আর টেক প্রফিট দিতে বলে। তারপর আপনি নিজেকে প্রশ্ন করবেন প্রতি ট্রেড এ কত টুকু রিস্ক নেওয়ার খমতা আছে। এইতো হয়ে গেলো। এবার এই নিয়ম মেনে চলে ট্রেড করবেন। দেখবেন আপনার একাউন্ট এবার অনেক দেরিতে জিরো হবে। লল...


একটা মানি ম্যানেজমেন্ট এর উদাহরন-


মিঃ আলু তার ওয়াইফ মিসেস বরবটি কে গয়না কিনে দেওয়ার পাম দিয়ে তার কাছ থেকে ৮০০০টাকা  নিয়ে বিডিপিপ্স.কম এর ডলার বেচা কিনা সেকশন থেকে মিঃ শসা এর কাছ থেকে ১০০ ডলার  কিনেন। মিঃ আলু অফিস এর অফ টাইম গুলোতে বসে বসে ইন্টারনেট থেকে ফরেক্স ট্রেডিং শিখছেন। তিনি ১ মাসে তার ডেমো একাউন্ট ডাবল করেছেন। তার খুশি আর দেখে কে ! যাই হোক তিনি তমুক ব্রোকারে একটা লাইভ একাউন্ট খুলছেন। তিনি বেবিপিপ্স.কম থেকে মানি ম্যানেজমেন্ট কিভাবে করে তা মুটামুটি ভালোই শিখছেন। তিনি তার নিজস্ব একটি সিম্পল ট্রেডিং স্ট্রাটেজি বানাইছেন। মোটামুটি ৭০% কার্যকারি। তাতেই তিনি মহাখুশি।
তার স্ট্রাটেজি তাকে প্রতি ট্রেড এ ২০ থেকে ৩০ পিপ স্টপ লস দিতে বলে। টেক প্রফিট টার্গেট থাকে ৩০ থেকে ৪০ পিপ। তার ব্রোকার তাকে সর্বনিম্ন ০.০১ লট (অর্থাৎ ১সেন্ট প্রতি পিপ) ট্রেড করার সুযোগ দেয়। তিনি ঠিক করলেন যে প্রতি ট্রেড এ ১% এর বেশি রিস্ক নিবেন না। যেহেতু তার ব্যালেঞ্চ ১০০ ডলার সেহেতু ১% এ ১ ডলার। এবার যদি তাকে ২০ পিপ স্টপ লস দিতে হয় তবে সে ০.০৫ লট এর এন্ট্রি দিবে। তাহলে ২০ পিপ লস হলে তার ১ ডলার মানে ১% লস হবে। আবার যদি ৩০ পিপ স্টপ লস দিতে হয় তাহলে ০.০৩ লট এর এন্ট্রি দিতে পারে। এতে করে তার লস হলে ৯০ সেন্ট লস হবে যা প্রায় ০.৯%। দেখা গেলো তিনি প্রথম মাসে ৫০% প্রফিট করলেন। এবার তার ব্যালেঞ্চ ১৫০ ডলার। এখন তিনি প্রতি ট্রেড এ ১% রিস্ক নিতে চাইলে ২০ পিপ স্টপ লস এর জন্য ০.০৭ লট এর এন্ট্রি দিতে পারে। এভাবে চক্রবৃদ্ধি হারে তার একাউন্ট বারতে থাকবে।

আবার দেখা গেল ২য় মাসে তার স্ট্রাটেজি দুর্বলতার কারনে ৫০% লস হল। তার মানে আগে তার ব্যালেঞ্চ ছিল ১৫০। কমে গিয়ে ৭৫ হল। এখন মিঃ আলু চিন্তায় পরে গেলো। এভাবে চলতে থাকলে মিসেস বরবটি তার ছিলকা তুলে ফেলবে। এবার তিনি তার স্ট্রাটেজি টা একটু সংস্করন করল। আবার আগের মত ১% রিস্ক প্রতি ট্রেড হিসেব করে নিয়ে ট্রেড শুরু করল। তার মানে এখন ১% হল ০.৭৫ সেন্ট। প্রতি ট্রেড এ ২০ পিপ স্টপ লস হলে ০.০৩ লট এর এন্ট্রি দিবেন। এতে করে মিঃ আলু আবার নতুন করে ১০০ টি ট্রেড করতে পারবেন।

যদি প্রফিট হয় তাহলে তো ভালো। আর যদি লস হয় তাহলে সে আবার নতুন করে মানি ম্যানেজমেন্ট করে নিবে।


মানি ম্যানেজমেন্ট এর   EA -
একজন বিক্ষ্যাত ইএ প্রোগ্রামার মানি ম্যানেজমেন্ট এর জন্য একটি ইএ প্রোগ্রাম করেছেন। এটি অনেক ভালো কাজ করে। অনেকে এটা ব্যাবহার করে। অনেক ভালো ফিডব্যাক আছে এই ইএ এর। যাই হোক আমি এই ইএ এর লিঙ্ক টা দিলাম। আপনারা দয়া করে লাইভ একাউন্ট এ এটা ব্যাবহার করবেন না। আগে ১ মাস ডেমো করে নেন। ভালো মনে হলে তারপর আপনার ইচ্ছা।  লিঙ্ক এ এই ইএ কিভাবে ব্যাবহার করবেন তা বিস্তারিত ভাবে দেওয়া আছে।
MPTM


মানি ম্যানেজমেন্ট কেন ?
দেখেন মিঃ আলু যদি সঠিক মত মানি ম্যানেজমেন্ট না করতে পারত তাহলে মিসেস বরবটি এতক্ষনে..  .। আমি নিজে এমন অনেক আলু বরবটি দেখছি যারা এক দিনে একাউন্ট ডাবল করাতে উস্তাদ। তারা কিন্তু দিতীয় দিনে একাউন্ট টা জিরো করে ফেলে। এসব ফাজলামি না করে শুষ্ঠভাবে ফরেক্স এ টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট করা আবশ্যক। আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজি কে প্রথমেই ভালো ভাবে পাবেন না। নিয়মিত সংস্করন এর মাধ্যমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি কার্যকর করে তুলতে হয়। সে ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করে না গেলে প্রথম কিছু ভুলেই আপনার একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
 
উপরে উল্লেখিত নাম গুলো শুধুই মজা করার জন্য। কাউকে ছোট করা বা উদ্দেশ্য করে বলার জন্য নয়।
মানি ম্যানেজমেন্ট এর আর কিছু বাকি আছে ? থাকতে পারে। আপাদত মনে পরতেছেনা। আপনাদের এ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। 

3 comments:

  1. আজগর খানDecember 26, 2011 at 6:39 PM
    আনেক অনেক ধন্যবাদ, ভাই আপনে লিখেছেন "দেখবেন আপনার একাউন্ট এবার অনেক দেরিতে জিরো হবে" এর মানে কি, একদিন না, একদিন একাউন্ট জিরো হবে তাহলে ফরেক্সে শিখে লাভ কি? আসলে আমি মজা করলাম ভাই
    Reply
  2. ফরেক্স শিখতে পারলে একাউন্ট জিরো হবে না। টিকে থাকতে পারবেন। আর টিকে থাকলেই প্রফিট এর মুখ দেখবেন। আর আসলে আমিও মজা করছি তখন। ধন্যবাদ
    Reply
  3. অনেক ধন্যবাদ কাদের ভাই। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ক্রিষ্টাল ক্লিয়ার একটা ধারনা পেলাম।
    Reply

এম টি এফ এ- এর ম্যাজিক

এম টি এফ এ- এর ম্যাজিক




  
এম টি এফ এ-
এম টি এফ এ (MTFA) এর সম্পুর্ন রুপ হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেম এনালাইসিস (Multiple Time Frame Analysis)।  অনেকে অনেক ভাবে টেকনিক্যাল এনালাইসিস করে থাকেন। এক গাট্টি ইন্ডিকেটর দিয়া চার্ট ভরে ফেলে। তারপর উল্টা পাল্টা এন্ট্রি দিয়ে লস খেয়ে বলে ধুর! টেকনিক্যাল এনালাইসিস ভূয়া। তবে শুনেন। টেকনিক্যাল এনালাইসিস এর জন্য দরকার নিয়মিত অনুশিলন। নিয়মিত নতুন কিছু শিখা। ভালো ট্রেড করার জন্য এক্সট্রা কোন ইন্ডিকেটর এর প্রয়োজন হয় না। মেটা ট্রেডার এর দেওয়া ইন্ডিকেটর গুলোই যথেস্ট। মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস হল আমার একটা চ্যালেঞ্জ সবার কাছে। মেটা ট্রেডার এ দেওয়া কোন ইন্ডিকেটর টা আপনার কাছে ফালতু মনে হয় ? আমাকে নাম বলেন। আমি দেখাবো কিভাবে ওই ইন্ডিকেটর দিয়ে ৮০% সফল ট্রেড করা যায়। মুলত একাধিক টাইম ফ্রেম দিয়ে এনালাইসিস করে ট্রেড করাকে এম টি এফ এ বলে।


এম টি এফ এ কিভাবে করে ?
আপনি কোন ধরনের ট্রেডার ? সুইং ? নাকি ডে ট্রেডার ? আমি জানি আপনি ডে ট্রেডার। আমার এখানে নতুন রা বেশি আশে। আর নতুন রা ডে ট্রেডিং মেন্টালিটির হয়। এম টি এফ এ কিভাবে করবেন শুনুন। প্রথমে আপনি কোন টাইম ফ্রেম চার্ট এ ট্রেড করবেন তা ঠিক করবেন। অতপর তার তুলনায় ৩গুন বা তার থেকে বড় টাইম ফ্রেম এর চার্ট ওপেন করবেন। আপনি যেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে চাচ্ছেন সেটা ওই চার্ট এ এনে সিগ্নাল খুজেন। মনে করেন ১ ঘন্টার চার্ট এ স্টকহ্যাস্টিক ইন্ডিকেটর ওপেন করলেন। একটা বাই সিগনাল পেলেন। এবার ওই বাই সিগনাল এ একটা ভার্টিকাল লাইন টেনে নিন। এবার আপনি ১৫মিনিট এর চার্ট এ ফিরে যান। এবার ওই ভার্টিকাল লাইন এর পরে যতগুলো বাই সিগনাল পাবেন তাতে এন্ট্রি দিতে পারেন। সেল সিগনাল পেলে এন্ট্রি ক্লোস করে দিতে পারেন বা আপনার মানি ম্যানেজমেন্ট অনুযাই টেক প্রফিট আর স্টপ লস দিতে পারেন।  কিছুক্ষন পর পর ১ ঘন্টার চার্ট এ ফিরে যাবেন। ১ ঘন্টার চার্ট এ যে কোন সময় সেল সিগনাল চলে আসতে পারে। সেল সিগলান আসলে তখন আরেকটা ভার্টিকাল লাইন টেনে নিন। এর পর ১৫ম এর চার্ট এ যেয়ে সেল সিগনাল গুলো এন্ট্রি দিন। ১০০ ডলার বাজি ধরতে পারি আপনি বুঝেন নাই। নিচের উদাহরন দেখেন।


একটি এম টি এফ এ চ্যালেঞ্জ-

 মনে করেন আপনি ডে ট্রেডার। আপনি আমাকে চ্যালেঞ্জ করলেন মেটা ট্রেডার এর হেইকেন এশি ইন্ডিকেটর টা চরম ফালতু। এটা দিয়ে ট্রেড করা অসম্ভব। আপনি এটার সাথে আরো অনেক ইন্ডিকেটর যোগ করেছেন। কিন্তু তাও কোন কাজ হয় নাই। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহন করলাম।

দেখেন নিচে আমি একটি  GBPUSD ১ঘন্টার চার্ট ওপেন করলাম। চার্ট এ আমি সুধু হেইকেন এশি ইন্ডিকেটর ব্যাবহার করছি যা মেটা ট্রেডার এ ফ্রি দেওয়া থাকে। আমি নিচের ইমেজ এ একটা রেড সিগনাল মানে সেল সিগনাল এ ভার্টিক্যাল লাইন টেনে নিলাম।



এখন ওই চার্ট কেই ১৫মিনিট এর চার্ট করে নিলাম। দেখেন তো আমরা যদি সুধু সেল সিগনাল গুলো এন্ট্রি দিতাম আর বাই সিগনাল গূলো এড়িয়ে চলতাম তাহলে আমাদের সফলতা কি ৮০% বলা যায় ?




বলা যায় না ? আচ্ছা আরো কিছু উদাহরন দেখাচ্ছি।

নিচে আবার একটি ১ঘন্টার চার্ট এ আমরা হোয়াইট মানে বাই সিগনাল এ ভার্টিক্যাল লাইন টেনে নিলাম।



এবার ওই চার্ট কেই ১৫ মিনিট এর টাইম ফ্রেম এ আনলাম। এবার আমরা কি করব ? হ্যা, সুধু বাই সিগলান গুলো নিবো। দেখেন তো এইবার যদি আমরা সুধু বাই সিগনাল গুলো এন্ট্রি দিতাম তাহলে কি ৮০% সফলতা আসতো না ? আসতো না ? ধুর মিয়া। 


এম টি এফ এ কখন কাজ করে না-
যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ট্রেড করতে বসবেন তখন যতই এনালাইসিস করেন কোন কাজ হবে না। সত্যি বলছি! আমার আগে এমন হত। এখন এসব গায়ে লাগে না। তবে এ ছাড়াও কারন আছে। আপনি ১৫ মিনিট টাইম ফ্রেম এ ট্রেড করতে চান। খুলে বশে আছেন ৩০মিনিট চার্ট! ৩০ মিনিট আর ১৫মিনিট এর মধ্যে পার্থক্য কি ? আমি তো আগেই বলছি আপনাকে অবশ্যই ৩ গুন বেশি টাইম ফ্রেম এর চার্ট এর সাথে এনালাইসিস করতে হবে। অতএব বোঝা গেল টাইম ফ্রেম কম্বিনেশন ঠিক না হলে আপনার এনালাইসিস ও ডাল খিচুরি হয়ে যাবে।
আরেকটা মুল কারন হল ইন্ডিকেটর এর অত্যাধিক ইনপুট পরিবর্তন করা। ইনপুট বলতে সেটিং এর কথা বোঝানো হচ্ছে। মনে করেন স্টকহ্যাস্টিক এর বেসিক সেটিং হল ৫,৩,৩। এখন আপনি যদি ৫০,২০,২০ ব্যাবহার করেন তাহলে চার্ট এর কি হবে ? ইয়াক!
এম টি এফ এ এর জন্য আমি মেটা ট্রেডার এ দেওয়া ইন্ডিকেটর গুলো ব্যাবহার করতে বলবো। অন্য কোন ইন্ডিকেটর এর প্রয়োজন নেই।
আবার রেড এলার্ট এর কোন নিউস থাকলে অনেক সময় এনালাইসিস ভুল হতে পারে। এই জন্য নিউস এর দিকে চোখ রাখতে হবে।

প্রয়োজনীয়তা-
এম টি এফ এ আপনার টেকনিক্যাল এনালাইসিস এর অভিজ্ঞতা কে চুড়ান্ত সাফল্য এনে দিতে পারে। এটা এম টি এফ এ এর চ্যালেঞ্জ। এটার জন্য আপনাকে কোন জটিল কাজ সম্পাদন করতে হবে না। আপনি শুধু মেটা ট্রেডার এ দেওয়া ইন্ডিকেটর গুলো সঠিকভাবে ব্যবহার করা শিখেন। তারপর এম টি এফ এ আপনাকে নিয়ে যাবে আপনার সকল সপ্নের রাজ্যে। বেশি সাহিত্ত্যিক হয়ে যাচ্ছে ? আমি কিন্তু সিরিয়াস! আমি এম টি এফ এ তে অনেকদিন যাবত ট্রেড করতেসি। সফলতার হার যথেস্ট ভালো। মুলত যাদের টেকনিক্যাল এনালাইসিস এর উপর কোন বিশ্বাস নাই বা যারা অনেক চেস্টা করেও টেকনিক্যাল এনালাইসিস এ সফল হতে পারছেন না তাদের জন্য এই এম টি এফ এ।

আমি ওসুস্থ। ট্রেড করতে পারতেসি না। অনেকের অনেক রিকুয়েস্ট আছে। কিন্তু সেভাবে পোস্ট করতে পারতেছিনা। আসা করি এম টি এফ এ এর সম্পর্কে আপনাদের কিছু বুঝাতে পারছি। এম টি এফ এ সমর্কে কোন প্রশ্ন বা চ্যালেঞ্জ থাকলে নিচে কমেন্ট করবেন। মনে রাখবেন। আমি ৮০% সফলতার কথা বলসি। নট ১০০%।

32 comments:

  1. আজগর খানDecember 31, 2011 at 8:10 AM
    "যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ট্রেড করতে বসবেন তখন যতই এনালাইসিস করেন কোন কাজ হবে না "এই লাইনটি খুবা ভাল লেখছেন, গার্লফ্রেন্ডের সাথা ঝগড়া করলে লাইফের এনালাইস পরিবতন হয়ে যায়, আর ফরেক্স এর এনালাইস ত হবেই।
    Reply
  2. পোস্ট টা কি বুঝতে পারছেন আজগর ভাই ? পোস্ট টা অনেক গুরুত্ত পূর্ন। না বুঝলে প্রশ্ন করবেন।
    Reply
  3. আজগর খানJanuary 1, 2012 at 1:44 PM
    পোস্টা আমি কিছু বুঝেছি , দেখি ডেমো করে তার পর আপনাকে প্রশ্ন করব।
    Reply
  4. I want to know how to work Heiken ashi indicator in metatrader4. plz details Heiken ashi & MACD.
    Reply
  5. আজগর খানJanuary 3, 2012 at 8:32 AM
    আমি ২০১২/০১/০২ তারিখে একটা ট্রেড open করি GBPUSD প্রথমে H1 sell দেখি পরবতিতে ১৫ মি:চাট দেখে sell-1.54832 দেই, S/L - 1.55084, T/P - 1.54632. ঠিক করে আমি কাজে চলে যাই, কিন্তু 1.54669 পর্যন্তু নেমেছিল তার পর দাম বাড়তে থাকে এবং লস ২৫.২ pips.

    আজ ২০১২/০১/০৩ তারিখে Eur/usd buy -1.30100, S/L - 1.29798. T/P - 1.30600. profit 50 pips.
    এই দু'ট ট্রেডই করেছি আপনার দেয়া নিয়ম ফল করে. ধন্যবাদ আপনাকে . ইমেজ ফাইল কিভাবে আপলোড করবো বুঝতেছি না.
    Reply
  6. হেইকেন আশি আর এম এ সি ডি ব্যাবহার করার নিয়ম নিয়ে একটা পোস্ট করে দিবো। @ মিজাম

    চালাইয়া যান। ফলাফল বুঝার জন্য আপনাকে ১০ টা ট্রেড করতে হবে। যদি ৮ টা প্রফিট হয় তবে ৮০% সাকসেস। আর ইমেজ আপলোড করা এত কঠিন না। http://imgur.com/ লিঙ্ক থেকে ইমেজ আপলোড করে ওই ইমেজ এর লিঙ্ক টা এখানে দিয়ে দিলেই হবে। @ আজগর

    ধন্যবাদ
    Reply
  7. Kader vai, mone koren ami H1 chart ar past sell signal dekhe M15 chart a sell entry dilam. Kintu amar questen holo past signal dekhe entry deoya ki thik hobe. Naki ami bujhi nai? plz details.
    Reply
  8. past signal na vai. jodi apni M15 chart a trade korte chan tahole H1 chart open rakhen. jokhon H1 a ekta signal paben tokhon shekhane vertical line tene niben. tarpor M15 chart a fire jaben. ebong shei signal gula dhorar chesta korben. ekhane past er kono kichu nai. Current Trend a apni trade kortasen. asha kori bujhen nai. pura post ta abar porben please, and thanks for the question. @ Mizan
    Reply
  9. Bujhbe ki kore vai.bujhte gale clear korte hoy.ki master hisen j apnr sate meet korte gale fee dawa lage.vondo master....
    Reply
  10. vai apnar dhomok kheye ekhon ami valo hoye gesi. ami kono guru ba master na. tobe ekhon apni amar sathe dekha korte hole 50hajar lagbe @ mehedi (anonymous)
    Reply
  11. http://i.imgur.com/TvPqs.gif image Ta dekhen. ekhane ajker EURUSD trading dekhano hoise. shudhu matro Heikan ashi dia trade kore 60pip profit. apnara mone hoy kau ei shujog ta nite paren nai....
    Reply
  12. সালাম ভাই,
    মনে হয় খেইপা আছেন । তারপরও বলি, সিস্টেম টা আমার কাছে বেস ভালই মনে হল । তারপরও কিছু ঘাপলা মনে হচ্ছে । কিন্তু বুঝতে পারছি বইলা মনে হইতাছে । মাগার যদি বুঝায় ভুল হয় তাইলে কিন্তু আপ্নারে জালাইতে জালাইতে মাইরা ফালামু ।

    একটা প্রশ্ন ভাই, আপনি এই ক্ষেত্রে কোন indicator টারে বেশি গুরুত্ত দিচ্ছেন সেটা বুঝতে পারছিনা । যদি একটু বলতেন তাইলে খুব খুশি হইতাম ।
    Reply
    Replies
    1. যেকোনো ইনডিকেটর
  13. eta ekta challenge... apni je kono indicator dia successful trade korte paren.//... shudhu MTFA korte hobe. apni proshno korte thakun, ami opekkhay roilam. @ manna
    Reply
  14. সালাম ভাই,
    আসা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন ।

    আপনার কথা বেস অনেকটা বুঝতে পেরেছি বলে মনে হচ্ছে । কিন্তু একটা জায়গায় ঠেকে গেলাম । যদি আমি H1 চার্ট দেখে ১৫ মিনিটের চার্টে আসি তখন কি প্রত্যেক ১৫ মিনিটের ক্যান্ডেলে একবার করে এক এক টা entry দিবো ?
    Reply
  15. বার বার এন্ট্রি নয়। ১ ঘন্টার চার্ট এ বাই সিগনাল পেলে ১৫ মিনিট এর চার্ট আ চলে যাবেন। ১৫ মিনিট চার্ট এ যে কয়টা বাই সিগনাল পাবেন সেইগুলো নিবেন। সেল সিগ্নাল আসলে এক্সিট করবেন। আর প্রতি ১ ঘন্টা পর পর ১ ঘন্টার চার্ট দেখে নিবেন। যে কোন সময় সিগনাল পরিবর্তন হতে পারে।
    ধন্যবাদ প্রশ্ন করার জন্য @ মান্না
    Reply
  16. বুঝতে পারছি ভাই , কষ্ট করে উত্তর দেবার জন্য অনেক ধন্যবাদ ভাই
    Reply
  17. আসসালামুয়ালাইকুম কাদের ভাই,
    আসা করছি ভাল আছেন । কিছু সমস্যা নিয়ে আসছি, পারলে হেল্প করেন
    http://i43.tinypic.com/23wo6dh.png
    এটা হল এক ঘণ্টার চার্ট, এখানে সেল সিগন্যাল পেলাম কিন্তু ১৫ মিনিটের চার্টে এসে দেখি এই অবস্থা
    http://i41.tinypic.com/v2sknn.png
    এই জায়গায় এখন সেল দেয়াটা কি ঠিক হবে ? আমার তো মনে হয় না । এক্ষেত্রে আপনার ধারনাটা কি ? একটু কষ্ট করে বলেন ভাই
    Reply
  18. সেল টা কি নিছিলেন ? নিলে তো আপনি লাল। না নিলে আমার মত কাঙ্গাল। ক্যান্ডলস্টিক চার্ট এ হেইকেন এ্যাশি ব্যাবহার করছেন। বার চার্ট এ হেইকেন এ্যাশি আনেন। ভালো হবে। ইট ওয়াজ এ গ্রেট সিগনাল @ মান্না
    Reply
  19. আমিও কাঙ্গাল, হেইকেন এসি ব্যাবহার করার নিয়ম টা কন ওয়েবে ভাল দেয়া আছে বলে দেন তো ভাই, আমি google করে যে result পাইছি তা খুব একটা ভাল না
    Reply
  20. অস্থির সিস্টেম!!!
    Reply
  21. amr ai system ta chorom lagse :D thnx kader vai :D
    Reply
  22. Kader vai...

    you are really helpful to others. I am really amazed by learning that there are so many people who are eager to help others. In my view, it is not only helping people, it also increase our own knowledge when we share with others. I am in Forex market for sometimes, I have tried different online sources but all I found was scam or to much for beginner. I really appreciate your affords.

    Thanks vai.....

    Sakib
    Reply
  23. This comment has been removed by the author.
    Reply
  24. This comment has been removed by the author.
    Reply
  25. kader bhai... only heiken diye trade korte chai apnar rule e, other indicators dorkar ache ki? also ektu higher time frame e korte chai, pls reply diben

    also jante chai, heiken aschi candle in higher frame ki re-paint kore?
    Reply
    Replies
    1. and sob major pair e ki use kora jabe eita?
  26. সব পেয়ার এবং সব টাইম ফ্রেম। তবে আপনাদের পোস্ট টা আবার পড়া উচিত।
    Reply
  27. assalamualaiku kader vhai. apnar postgulo in one word oshadharon..
    vhaia apnar kache ichimoku niye kichu post khub asha korchi. eta diye ami khub vhalo result peyechi. eta kivhabe use korte hoy and aro onnano bishoy gulo amader moto notun traderder janale khub upokrito hobo..
    we are waiting for ur nice nd batiful dangerous post.....
    Thanks for ur MTFA.
    Tareq
    Reply
  28. vhaia MT5 niye o kichu post asha korchi....
    ami MT5 use kori.
    Tareq
    Reply
  29. কাদের ভাই হাইকেন আসি হল বেস্ট ইনডিকেটর র আপ্নের দেওয়া সিস্টেমটা তো বলার বাইরে। ভাই জটিল শেয়ার ''''''''''হুজর তোসি গ্রেট হ;;;;;;;;;;;;;;;
    ''''''''''''''''''''''''''''''''''তফা কবুল কর;;;;;;;;;;;;;;;;
    Reply
  30. আপনার ট্রেড টা কি এখনো ভ্যালিড?
    Reply