এটা আবার কি ?
সংসার সুখের হয় রমনীর গুনে। রমনী কিভাবে সংসারে সুখ আনে ? সুখের মুল উপাদান কি কি ? মেয়েরা বলবে ভালোবাসা আর ছেলেরা বলবে টাকা। যদিও বেপারটা উলটা। আচ্ছা রমনীরা কি টাকা রোজগার করে ? না। তারা ভালোবাসা দেয় স্মামীকে। স্মামী ভালোবাসা পেয়ে যা রোজগার করে তা এনে দেয় রমনী কে। বেশি বারতি কথা বলতেছি। আচ্ছা মুল কথায় ফেরত আসি। রমনী পারে সল্প আয়ের সংসার কে সচ্ছল রাখতে। আর এভাবেই সংসারে সুখ আসতে থাকে। রমনি হিসেব করে টাকা খরচ করে। যেখানে দরকার নাই সেখানে খরচ করবে না। সঞ্চয় আর হিসেব করার জন্য অল্প আয় ও সচ্ছলতার মুখ দেখায়। এবার আপনি মনে করেন আপনার ফরেক্স এর লাইভ একাউন্ট হল আপনার একটা সংসার। আপনার সংসার এ আপনি কিছু নিয়ম মেনে চলবেন। যাতে করে বিপদ আপদ এর সময় আপনার অন্য কার কাছে হাত না পাতা লাগে। আপনি আপনার একটা ট্রেডিং স্ট্রাটেজি বানাবেন। ট্রেডিং স্ট্রাটেজি অনুযাই আপনি একটা হিসেব করে নিবেন যে আপনি প্রতি ট্রেড এ কত ডলার প্রফিট করতে চান আর কত ডলার রিস্ক নিতে পারবেন। আপনার একাউন্ট ছোট হোক আর বড় হোক। আপনি আপনার একাউন্ট এর একটা হিসেব রাখবেন। সেটা নিজে ডাইরিতে লিখে রাখতে পারেন আবার ট্রেডিং হিস্টোরি গুলো প্রিন্ট করে রাখতে পারেন। এতে করে আপনার ট্রেডিং কেমন হচ্ছে বা আগের তুলনায় আপনার বর্তমান অবস্থা কেমন তা জানতে পারবেন।
মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন ?
মানি ম্যানেজমেন্ট ??? আয় হায়! আমি তো অংক তে রসগোল্লা!!! না। মানি ম্যানেজমেন্ট কোন জটিল অংক নয়। খুব সাধারনভাবে আপনি আপনার একাউন্ট টা ম্যানেজ করে রাখবেন। প্রতি ট্রেড এ কত লট এর এন্ট্রি দিবেন। কত পিপ স্টপ লস দিবেন। কত পিপ টার্গেট করবেন। এসব ই হল মানি ম্যানেজমেন্ট। আপনার একাউন্ট ব্যালেঞ্চ প্রথমে দেখবেন কত আছে। তারপরে দেখবেন আপনার স্ট্রাটেজি আপনাকে কত পিপ স্টপ লস আর টেক প্রফিট দিতে বলে। তারপর আপনি নিজেকে প্রশ্ন করবেন প্রতি ট্রেড এ কত টুকু রিস্ক নেওয়ার খমতা আছে। এইতো হয়ে গেলো। এবার এই নিয়ম মেনে চলে ট্রেড করবেন। দেখবেন আপনার একাউন্ট এবার অনেক দেরিতে জিরো হবে। লল...
একটা মানি ম্যানেজমেন্ট এর উদাহরন-
মিঃ আলু তার ওয়াইফ মিসেস বরবটি কে গয়না কিনে দেওয়ার পাম দিয়ে তার কাছ থেকে ৮০০০টাকা নিয়ে বিডিপিপ্স.কম এর ডলার বেচা কিনা সেকশন থেকে মিঃ শসা এর কাছ থেকে ১০০ ডলার কিনেন। মিঃ আলু অফিস এর অফ টাইম গুলোতে বসে বসে ইন্টারনেট থেকে ফরেক্স ট্রেডিং শিখছেন। তিনি ১ মাসে তার ডেমো একাউন্ট ডাবল করেছেন। তার খুশি আর দেখে কে ! যাই হোক তিনি তমুক ব্রোকারে একটা লাইভ একাউন্ট খুলছেন। তিনি বেবিপিপ্স.কম থেকে মানি ম্যানেজমেন্ট কিভাবে করে তা মুটামুটি ভালোই শিখছেন। তিনি তার নিজস্ব একটি সিম্পল ট্রেডিং স্ট্রাটেজি বানাইছেন। মোটামুটি ৭০% কার্যকারি। তাতেই তিনি মহাখুশি।
তার স্ট্রাটেজি তাকে প্রতি ট্রেড এ ২০ থেকে ৩০ পিপ স্টপ লস দিতে বলে। টেক প্রফিট টার্গেট থাকে ৩০ থেকে ৪০ পিপ। তার ব্রোকার তাকে সর্বনিম্ন ০.০১ লট (অর্থাৎ ১সেন্ট প্রতি পিপ) ট্রেড করার সুযোগ দেয়। তিনি ঠিক করলেন যে প্রতি ট্রেড এ ১% এর বেশি রিস্ক নিবেন না। যেহেতু তার ব্যালেঞ্চ ১০০ ডলার সেহেতু ১% এ ১ ডলার। এবার যদি তাকে ২০ পিপ স্টপ লস দিতে হয় তবে সে ০.০৫ লট এর এন্ট্রি দিবে। তাহলে ২০ পিপ লস হলে তার ১ ডলার মানে ১% লস হবে। আবার যদি ৩০ পিপ স্টপ লস দিতে হয় তাহলে ০.০৩ লট এর এন্ট্রি দিতে পারে। এতে করে তার লস হলে ৯০ সেন্ট লস হবে যা প্রায় ০.৯%। দেখা গেলো তিনি প্রথম মাসে ৫০% প্রফিট করলেন। এবার তার ব্যালেঞ্চ ১৫০ ডলার। এখন তিনি প্রতি ট্রেড এ ১% রিস্ক নিতে চাইলে ২০ পিপ স্টপ লস এর জন্য ০.০৭ লট এর এন্ট্রি দিতে পারে। এভাবে চক্রবৃদ্ধি হারে তার একাউন্ট বারতে থাকবে।
আবার দেখা গেল ২য় মাসে তার স্ট্রাটেজি দুর্বলতার কারনে ৫০% লস হল। তার মানে আগে তার ব্যালেঞ্চ ছিল ১৫০। কমে গিয়ে ৭৫ হল। এখন মিঃ আলু চিন্তায় পরে গেলো। এভাবে চলতে থাকলে মিসেস বরবটি তার ছিলকা তুলে ফেলবে। এবার তিনি তার স্ট্রাটেজি টা একটু সংস্করন করল। আবার আগের মত ১% রিস্ক প্রতি ট্রেড হিসেব করে নিয়ে ট্রেড শুরু করল। তার মানে এখন ১% হল ০.৭৫ সেন্ট। প্রতি ট্রেড এ ২০ পিপ স্টপ লস হলে ০.০৩ লট এর এন্ট্রি দিবেন। এতে করে মিঃ আলু আবার নতুন করে ১০০ টি ট্রেড করতে পারবেন।
যদি প্রফিট হয় তাহলে তো ভালো। আর যদি লস হয় তাহলে সে আবার নতুন করে মানি ম্যানেজমেন্ট করে নিবে।
মানি ম্যানেজমেন্ট এর EA -
একজন বিক্ষ্যাত ইএ প্রোগ্রামার মানি ম্যানেজমেন্ট এর জন্য একটি ইএ প্রোগ্রাম করেছেন। এটি অনেক ভালো কাজ করে। অনেকে এটা ব্যাবহার করে। অনেক ভালো ফিডব্যাক আছে এই ইএ এর। যাই হোক আমি এই ইএ এর লিঙ্ক টা দিলাম। আপনারা দয়া করে লাইভ একাউন্ট এ এটা ব্যাবহার করবেন না। আগে ১ মাস ডেমো করে নেন। ভালো মনে হলে তারপর আপনার ইচ্ছা। লিঙ্ক এ এই ইএ কিভাবে ব্যাবহার করবেন তা বিস্তারিত ভাবে দেওয়া আছে।
MPTM
মানি ম্যানেজমেন্ট কেন ?
দেখেন মিঃ আলু যদি সঠিক মত মানি ম্যানেজমেন্ট না করতে পারত তাহলে মিসেস বরবটি এতক্ষনে.. .। আমি নিজে এমন অনেক আলু বরবটি দেখছি যারা এক দিনে একাউন্ট ডাবল করাতে উস্তাদ। তারা কিন্তু দিতীয় দিনে একাউন্ট টা জিরো করে ফেলে। এসব ফাজলামি না করে শুষ্ঠভাবে ফরেক্স এ টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট করা আবশ্যক। আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজি কে প্রথমেই ভালো ভাবে পাবেন না। নিয়মিত সংস্করন এর মাধ্যমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি কার্যকর করে তুলতে হয়। সে ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করে না গেলে প্রথম কিছু ভুলেই আপনার একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
উপরে উল্লেখিত নাম গুলো শুধুই মজা করার জন্য। কাউকে ছোট করা বা উদ্দেশ্য করে বলার জন্য নয়।
মানি ম্যানেজমেন্ট এর আর কিছু বাকি আছে ? থাকতে পারে। আপাদত মনে পরতেছেনা। আপনাদের এ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন।
3 comments: