ই এ কি ?
ই এ। এক্সপার্ট এডভাইসর। এটা হচ্ছে আপনার ট্রেডিং এ বিভিন্ন ভাবে সহযোগীতা করার জন্য একটি প্রোগ্রাম। বুঝেন নাই ? আচ্ছা শুনেন, মনে করেন আপনি ৪টা পেয়ার এ এন্ট্রি দিলেন। এখন আপনি চাচ্ছেন ৪টা এন্ট্রি এক সাথে ক্লোস করবেন। আপনি কি এক ক্লিক এ ৪টা এন্ট্রি ক্লোস করতে পারবেন ? না। এই জন্য আপনি একটা ই এ ব্যাবহার করতে পারেন। যা আপনার কমান্ড অনুযাই ঠিক সময় ক্লোস করে দিবে। এ ছারাও কিছু ই এ আছে যা আপনার সম্পুর্ন ট্রেডিং করে দিবে। আপনি শুধু আপনার মেটা ট্রেডার সফটওয়্যার টা অন করলেই হবে। রোবট এর মত কাজ করবে। ইন্টারনেট এ খুজলে অনেক ফ্রি ই এ পাবেন। আবার অনেকে ই এ বিক্রি করে। তবে খুব সাবধান। এটা অনেক এক্সপার্ট না হলে ব্যবহার করা ঠিক না। ১ দিনে আপনার একাউন্ট জিরো করে ফেলতে পারে।
ই এ কিভাবে চার্ট এ আনতে হয় ?
ই এ ফাইল গুলো মলত .mq4 .ex4 ফরম্যট এ থাকে। এই ফাইল গুলো c/programme files/meta trader(your broker name)/expert advisor এ পেস্ট করে দেন। তারপর Navigator বক্স থেকে আপনার কাঙ্খিত ই এ টি চার্ট এ আনেন। আর উপরে এক্সপার্ট এডভাইসর অপশন এ ক্লিক দিয়ে অন করে রাখুন। কিছুখন এর মধ্যে আপনার ই এ কাজ শুরু করে দিবে। অবশ্যই ডেমো একাউন্ট এ করবেন।
ই এ কি ব্যবহার করা উচিত ?
যদি আপনি ই এ সম্পর্কে ভালো মত না জানেন তাহলে দূরে থাকেন। তবে হ্যা, ডেমো একাউন্ট এ সবার ই এটা দেখা উচিত। সবার ই জেনে রাখা উচিত এটা কিভাবে কাজ করে। আর আপনার কাছে যদি ভালো কোন ট্রেডিং স্ট্রাটেজি থাকে তাহলে সেটা কে ই এ তে রুপান্তর করতে পারেন। এর জন্য আপনাকে কোন ই এ কোডার এর সাথে যোগাযোগ করতে হবে।
ই এ কিনতে চান ?
অনেকে ই এ বিক্রি করে। ই এ এর মার্কেট অনেক বড়। কিন্তু এক্সপার্ট ছাড়া ই এ ব্যাবহার করা উচিত না আগেই বলেছি। তাই হুমরি খেয়ে ই এ কিনতে যাবেন না। আগে মেনুয়ালি ট্রেডিং করা শিখেন। মেনুয়ালি ট্রেডিং করা অনেক ভালো। সুতরাং ই এ বাই করবেন না।
ই এ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করেন।
4 comments: