Thursday, August 4, 2016

ফরেক্স এনএফপি (NFP) ট্রেডিং স্ট্রাটেজি।


আমরা জানি ফরেক্স মার্কেটে NFP নিউজ কতটা গুরুত্বপূর্ণ। NFP এর সময় মার্কেট এর ভোলাটিলিটি অনেক বেশি থাকে এবং যেকোন দিকেই মুভ করতে পারে।

অনেক সময় দেখা গেছে মার্কেট নিউজ অনুযায়ী প্রত্যাশিত মুভ করে নাই। তাই নিউজ ট্রেডিং সবসময় সুবিধার নয় যদিও নিউজ এর এফেক্ট মার্কেটে বিরাজ করতে থাকে। আমরা আজকে একটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব জে কিভাবে নিউজ ছাড়া শুধু স্ট্রাটেজির মাধ্যমে NFP থেকে কিছু পিপ্স কালেক্ট করা যায় । তো শুরু করা যাক। এই স্ট্রাটেজি হচ্ছে কিশোরএম এর স্ট্রাটেজি। যেহেতু আমাদের কাছে আছে তাই শেয়ার করতেছি। এই স্ট্রাটেজি 5M চার্টে কাজ করে। এবং তিনটি পেয়ারে ভাল কাজ করে থাকে।
তিনটি পেয়ার হচ্ছে EURUSD. GBPUSD. USDJPY. তো এই স্ট্রাটেজির (NFP Powerful forex strategy) নিয়মগুলো আমরা দেখে নেই
  • ৫ মিনিটের চার্ট ব্যবহার করতে হবে
  • NFP ক্যান্ডেলকে যে ক্যান্ডেল উপরে বা নিচে দিয়ে ক্রস করেছে সেই ক্যান্ডেলের ১৫ পিপ্স উপরে এবং নিচে যথাক্রমে বাইস্টপ এবং সেলস্টপ বসাতে হবে
  • আপনাকে অবশ্যই উক্ত দিনের মধ্যে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে (i.e) যে ট্রেড ওপেন করেছেন সেটা বন্ধ করে দিতে হবে
আসুন এ বিষয়ক একটা ছবি দেখি-এটি GBPUSD এপ্রিল মাসের ডাটা। এই ছবি থেকেই আপনারা স্ট্রাটেজি সম্পর্কে অনেক ভালো ধারনা পেতে পারেন। এখন আসুন কোথায় স্টপ লস আর টেক প্রফিট বসাবেন-
  • যে ক্যান্ডেলটা NFP ক্যান্ডেল ব্রেক করেছে তার আগের ক্যান্ডেল এর উপরে হবে স্টপ লস। (৫পিপ্স উপরে)
  • Parabolic SAR বা MACD ব্যবহার করতে পারেন স্টপ লস সেট করার জন্য
  • ভাল ফলাফলের জন্য ট্রেইলিং স্টপ ব্যবহার করতে পারেন
  • প্রতিক্ষেত্রে ২০-২৫ পিপ্স প্রফিট করার চেষ্টা করবেন। আমাদের অ্যানালাইসিস মতে মার্কেট সবসময় ২০-২৫ পিপ্স পর্যন্ত গিয়ে আবার ব্যাক করেছে। তাই ২০-২৫ পিপ্স টেক প্রফিট দেয়াটা নিরাপদ
আর বেশি কিছু লিখব না। আপনারা যদি এই লেখাটা বুঝতে না পারেন তাহলে এর একটি ইউটিউব ভিডিও আছে যেটা দেখতে পারেন। আমাদের অ্যাানালাইসিস মতে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভিডিওতে দেয়া আছে। মে মাসেও আমরা ভালো প্রফিট করতে পেরেছি। আশা করব এই মাসেও আমরা সবাই ভালো প্রফিট করতে পারব।
ভিডিও লিঙ্কঃ NFP Strategy
যেকোন গঠন্মূলক সমালোচনা সর্বদাই কাম্য। সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment