টেক প্রফিট কি ? কিভাবে ব্যবহার করে ? প্রয়োজনীয়তা কি কি ?
টেক প্রফিট কি ?
আমরা যখন একটি বাই অথবা সেল এন্ট্রি দেই তখন আমরা একটা টার্গেট করে থাকি যে এত পিপ প্রফিট হলে আমি ট্রেড ক্লোস করে দিব। যে কোন এক্সপার্ট ট্রেডার ই একটা পসিটিভ টার্গেট করে ট্রেড করার সময়। টার্গেট কম বেশি হয় টাইম ফ্রেম অথবা ট্রেডিং স্ট্রাটেজি এর উপর ভিত্তি করে। এখন এমন কোন টার্গেট করে বসে থাকবেন না যার সম্ভাবনা খুব কম।
কিভাবে ব্যবহার করে ?
মনে করেন আপনি EURUSD বাই দিলেন 1.3120 এ। আপনি ১০০ পিপ প্রফিট এর টার্গেট করলেন। ১০০ পিপ মুভ করতে অনেক সময় ৫ মিনিট লাগে। আবার ১০ ঘন্টাও লেগে যেতে পারে। এখন আপনি কি করবেন ? ১০ ঘন্টা স্ক্রীন এর সামনে বসে থাকবেন ? বসে থাকা লাগবে না। আপনি আপনার মেটা ট্রেডার সফটওয়্যারের টেক প্রফিট অপশন টি ব্যবহার করতে পারেন। অর্ডার দেওয়ার জন্য স্ক্রিন এর উপর মাউস রেখে কিবোর্ড এর F9 বাটন এ ক্লিক করলে অর্ডার অপশন আসবে। অর্ডার দেওয়ার সাথে সাথেই আপনি আপনার টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে দিতে পারবেন। অর্ডার স্ক্রিন এর নিচেই এর অপশন দেওয়া থাকে।
প্রয়োজনীয়তা -
আপনি তো মানুষ। তাই না ? আপনার একটা মন আছে তাই না ? নাই ? :O লল। আপনার পক্ষে সারাদিন চার্ট এর সামনে বসে থাকা সম্ভব না। আবার অই দিকে দেখা যেতে পারে ২০০ পিপ প্রফিট দিয়ে ২৫০ পিপ নেমে গেসে। তখন তো মাথার চুল একটাও রাখবেন না। তাই টেক প্রফিট দেন আর আপনার মাথার চুল সুন্দর রাখুন। মনে রাখবেন সুন্দরি রা টাক মাথার ছেলে পছন্দ করে না।
টেক প্রফিট অনেক সময় আপনাকে লস থেকে বাচাবে। মনে করেন আপনি একজন স্কেলপার। ১০ বা ১৫ পিপ টার্গেট এর ট্রেড করেন। আপনার FIFO পদ্ধতি অবলম্বন করতে হয়। FIFO কি ? FIFO হল First In First Out. ও মাই গড! আপনি দারুন একটা বাই এন্ট্রি দিছেন! ৫ মিনিটেই ২০ পিপ প্রফিট এ আছেন। আপনি চিন্তা করলেন আরেকটু বারতে পারে। একটা গান ছেরে নাচানাচি শুরু করে দিছেন। গান শেষে চার্ট এর দিকে চেয়ে দেখেন ও মাই গড!!! আপনি ২০ পিপ লস এ আছেন। হ্যা এরকম কম বেশি সবার সাথে হয়েছে। কেন ? আপনি যদি ১৫/২০ পিপ টেক প্রফিট দিয়ে রাখতেন তাহলে আপনি ২০ পিপ প্রফিট নিয়ে নাচতে পারতেন। আর এখন এই লস কভার করতে আরেকটা সেল এন্ট্রি দিলেন। শেষ, আপনার একাউন্ট শেষ হয়ে গেল।
আশা করি আর উদাহরন দেওয়া লাগবে না।
টেক প্রফিট দেওয়ার কিছু ভালো পদ্ধতি নিয়ে পরে একসময় একটা পোস্ট করব। আর এই পোস্ট নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স এ করবেন।
No comments:
Post a Comment